লেনদেনের শীর্ষে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

প্রচ্ছদ » Uncategorized » লেনদেনের শীর্ষে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির মোট ১৩৬ কোটি ৫৯ লাখ ২৯০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটি মোট ১ কোটি ৫ লাখ ৮০ হাজার ৩৯২টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ৫৪ লাখ ২৯ হাজার ২৭৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৮ কোটি ৬৩ লাখ টাকা।

কুইন সাউথ টেক্সটাইল তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১ কোটি ২৬ লাখ ৭০ হাজার ৪০৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪১ কোটি ৮২ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মালেক স্পিনিং, ডাচ-বাংলা ব্যাংক, আনোয়ার গ্যালভানাইজিং, রিংশাইন, জিবিবি পাওয়ার, আলিফ ম্যানুফ্যাকচারিং ও ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলস লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৮ জুন , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১