লেনদেনের শীর্ষে ড্রাগন সুয়েটার
প্রচ্ছদ » Breaking News || Slider || বাজার বিশ্লেষন » লেনদেনের শীর্ষে ড্রাগন সুয়েটার
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার লেনদেনের শীর্ষে রয়েছে ড্রাগন সুয়েটার এন্ড স্পিনিং লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ২৭ লাখ ৩ হাজার ১৭ টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ৩৩ কোটি ৩২ লাখ ৬ হাজার টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওয়েস্টার্ন মেরিন। কোম্পানিটির ১ কোটি ৪ লাখ ২ হাজার ৮৫৫ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২২ কোটি ৫৯ লাখ ২ হাজার টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ২৮ লাখ ৩ হাজার ৫৯৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২১ কোটি ৬৭ লাখ ৪৩ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্যারামাউন্ট টেক্সটাইল, বিবিএস কেবলস, সায়হাম কটন, এমএল ডাইং, ইউনাইটেড পাওয়ার, অ্যাডভেন্ট ফার্মা, কেপিসিএল, ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এফএএস ফিন্যান্স, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, সিলভা ফার্মাসিউটিক্যালস, কাট্টালি টেক্সটাইল, ন্যাশনাল হাউজিং, ওয়াটা কেমিক্যালস, ইফাদ অটোস ও এসকে ট্রিমস এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।








