পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফরচুন সুজ লিমিটেড।
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ১৮২ কোটি ৪১ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠা লাফার্জ হোলসিম লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১০৩ কোটি ৩৩ লাখ ৩১ হাজার টাকার
৯২ কোটি ৫৮ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে আইইএফসি ব্যাংক ।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ওরিয়ন ফার্মা, বেক্সিমকো লিমিটেড, ডেলটা লাইফ, ব্রিটিশ আমেরিকান টোবাকো, জেনেক্স ইনফোসিস, সোনালী পেপার ও পাওয়ার গ্রীড লিমিটেড।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৩ অক্টোবর , ২০২১।








