লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুড
প্রচ্ছদ » Uncategorized » লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুডপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড।
সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ২৭ কোটি ৯৪ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ১৩ লাখ ১০ হাজার টাকার।
১৭ কোটি ৬৮ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে লিগ্যাসী ফুটওয়্যার লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে দেশবন্ধু পলিমার, সি পার্ল হোটেল, সোনালী পেপার, আলিফ ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, আরডি ফুড এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ০৯ আগস্ট ২০২৩।








