লেনদেনের শীর্ষে বসুন্ধরা

প্রচ্ছদ » বিনোদন » লেনদেনের শীর্ষে বসুন্ধরা

Bashundharaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার লেনদেনের শীর্ষে রয়েছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। আজ কোম্পানিটি ৬৬ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি আজ ১৪ হাজার ৪৭২ বারে ৩৮ লাখ ১১ হাজার ৩৯৪টি শেয়ার হাতবদল করেছে।

এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আরএসআরএম স্টিল লিমিটেড। আজ কোম্পানিটির ৪ হাজার ৬২১ বারে ৬০ লাখ ৯১ হাজার ১১টি শেয়ার হাতবদল হয়। যার বাজার মূল্য ৪২ কোটি ২০ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা ইউনাইটেড পাওয়ার এক হাজার ৯৪৫ বারে ২৯ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিবিএস ক্যাবলস, আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি, আলিফ ইন্ডাস্ট্রিজ, মুন্নু সিরামিক, আনোয়ার গ্যালভানাইজিং, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ও ফরচুন সুজ লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০