লেনদেনের শীর্ষে বিবিএস ক্যাবলস

প্রচ্ছদ » Uncategorized » লেনদেনের শীর্ষে বিবিএস ক্যাবলস

BBS_Cablesপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিবিএস ক্যাবলস লিমিটেড। কোম্পানিটির ৬০ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেনে হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিবিএস ক্যাবলসের শেয়ার সর্বনিম্ন ১০৪ টাকা এবং সর্বোচ্চ ১১৩ টাকা ৩০ পয়সা বেচাকেনা হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ২৫ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানির শেয়ার সর্বনিম্ন ৩৩৩ টাকা এবং সর্বোচ্চ ৩৪৮ টাকা বেচাকেনা হয়েছে।

লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে রিজেন্ট টেক্সটাইল লিমিটেড। কোম্পানিটির ২২ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানির শেয়ার সর্বনিম্ন ২৫ টাকা ১০ পয়সা এবং সর্বোচ্চ ২৮ টাকা ১০ পয়সা বেচাকেনা হয়েছে।

লেনদেনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিমটেক্স, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং, সায়হাম টেক্সটাইল, আমান কটন, লিগ্যাসি ফুটওয়্যার, ফার কেমিক্যাল, কনফিডেন্স সিমেন্ট, ব্রাক ব্যাংক, ফরচুন সুজ, বার্জার পেইন্টস, মুন্নু সিরামিক, দেশবন্ধু পলিমার, ফার ইস্ট নিটিং, ইফাদ অটোস, ফু ওয়াং ফুড, হামিদ ফেব্রিক্স, ওয়াইমেক্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০