লেনদেনের শীর্ষে বিবিএস ক্যাবলস

প্রচ্ছদ » Uncategorized » লেনদেনের শীর্ষে বিবিএস ক্যাবলস

BBS_Cablesপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিবিএস ক্যাবলস লিমিটেড। কোম্পানিটির ৩৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিবিএস ক্যাবলসের ৪ হাজার ৩৫৩ বারে ৩০ লাখ ৮৪ হাজার ৭৬৮টি শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড। কোম্পানির ২৬ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানির ২ হাজার ৫৯৮ বারে ৭৭ লাখ ৪ হাজার ৭৬৪টি শেয়ার লেনদেন করে।

লেনদেনের তৃতীয় স্থানে উঠে এসেছে শেপার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির ২৪ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইফাদ অটোস, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট টেক্সটাইল, রিজেন্ট টেক্সটাইল, লিগ্যাসি ফুটওয়্যার, আমান কটন ফেব্রিক্স ও হামিদ ফেব্রিক্স লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১