লেনদেনের শীর্ষে বেক্সিমকো
প্রচ্ছদ » Uncategorized » লেনদেনের শীর্ষে বেক্সিমকোপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির মোট ১১১ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার কোম্পানিটি মোট ২ কোটি ৪৬ লাখ ৬০ হাজার ৫৮৬টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং মিলস লিমিটেড। কোম্পানিটির ২ কোটি ৪৬ লাখ ৬০ হাজার ৫৮৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৩ কোটি ৮২ লাখ টাকা।
ন্যাশনাল ফিড মিল তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১ কোটি ৪৫ লাখ ৮ হাজার ৯৬৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬০ কোটি ৭৩ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ম্যাকসন্স স্পিনিং, ফরচুন সুজ, বিবিএস কেবলস, এনআরবিসি ব্যাংক, ওরিয়ন ফার্মা, এসকে ট্রিমস ও ন্যাশনাল পলিমার লিমিটেড।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২১ জুন , ২০২১।








