লেনদেনের শীর্ষে বেক্সিমকো
প্রচ্ছদ » Uncategorized » লেনদেনের শীর্ষে বেক্সিমকোপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)।
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ১১৬ কোটি ১০ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠা লংকা বাংলা ফাইন্যান্সের শেয়ার লেনদেন হয়েছে ৯১ কোটি ১২ লাখ ৫৬ হাজার টাকার।
৮৫ কোটি ৫৮ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো ফার্মা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আইপিডিসি, ইসলামিক ফাইন্যান্স, সাইফ পাওয়ারটেক, ডেল্টা লাইফ, ব্রিটিশ আমেরিকান টোবাকো, লাফার্জ হোলসিম ও ন্যাশনাল হাউজিং লিমিটেড।
পুঁজিবাজার রিপোর্ট. আ/সি/ ১৫ সেপ্টেম্বর , ২০২১।








