লেনদেনের শীর্ষে বেক্সিমকো
প্রচ্ছদ » Uncategorized » লেনদেনের শীর্ষে বেক্সিমকোপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটির ৭৩ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার কোম্পানিটি ৪৪ লাখ ৭০ হাজার ১৯৭টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জিএসপি ফিন্যান্স লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৪৬ লাখ ৬৯ হাজার ৬৯৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪০ কোটি ১৯ লাখ টাকা।
জেনেক্স ইনফোসিস লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১৬ লাখ ৩২ হাজার ৯৭৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৮ কোটি ২ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, বিএটিবিসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সাইফ পাওয়ারটেক, ওয়ান ব্যাংক, আলিফ ম্যানুফ্যাকচারিং ও ওরিয়ন ফার্মা লিমিটেড।
পুঁজিবাজার রিপোর্ট – আ/সি/ ০৯ ডিসেম্বর , ২০২১।








