পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটির ১০০ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৫ জানুয়ারী) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার কোম্পানিটি ৬৬ লাখ ৩২ হাজার ৭০৩টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। কোম্পানিটির ৭৫ লাখ ৯৮ হাজার ৮৮৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭০ কোটি ৮৭ লাখ টাকা।
ফরচুন সুজ লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৬০ লাখ ৫৩ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৭ কোটি ৩৯ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- পাওয়ার গ্রীড, সাইফ পাওয়ারটেক, জিএসপি ফিন্যান্স, অ্যাক্টিভ ফাইন, জিপিএইচ ইস্পাত, লাভেলো আইসক্রিম ও দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেড।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ০৫ জানুয়ারী , ২০২২।








