লেনদেনের শীর্ষে বেক্সিমকো
প্রচ্ছদ » Uncategorized » লেনদেনের শীর্ষে বেক্সিমকোপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির মোট ৫৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৯ মে) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার কোম্পানিটি মোট ৪২ লাখ ৫১ হাজার শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফিন্যান্স লিমিটেড। কোম্পানিটির ৮২ লাখ ২৯ হাজার ৭৪৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৩ কোটি ৩ লাখ টাকা।
বিডি ফিন্যান্স তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৬৯ লাখ ৩০ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩২ কোটি ৮৯ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জিএসপি ফিন্যান্স, আরডি ফুড, ফরচুন সুজ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এসিআই ফরমুলেশন, জেএমআই হসপিটাল ও শাইনপুকুর সিরামিকস।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২৯ মে , ২০২২।








