লেনদেনের শীর্ষে বেক্সিমকো
প্রচ্ছদ » Uncategorized » লেনদেনের শীর্ষে বেক্সিমকোপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকা লিমিটেড। কোম্পানিটির মোট ৬৫ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার কোম্পানিটি মোট ৪৯ লাখ ৬৭ হাজার শেয়ার হাতবদল করেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আরএকে সিরামিকস লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ১ লাখ ৪৬ হাজার ২৭০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫১ কোটি ১৭ লাখ টাকা।
শাইনপুকুর সিরামিকস তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১৪ লাখ ৮৯ লাখ ৯৪ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৫ কোটি ১৬ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জেএমআই হসপিটাল, আইপিডিসি ফিন্যান্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিডি ফিন্যান্স, ওরিয়ন ফার্মা, কাশেম ইন্ডাস্ট্রিজ ও বিডিকম অনলাইন লিমিটেড।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৫ জুন , ২০২২।








