লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা
প্রচ্ছদ » Breaking News || Slider || বাজার বিশ্লেষন » লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মা লিমিটেড। কোম্পানিটির মোট ৮০ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া যায়।
কোম্পানিটি মোট ৭৯ লাখ ৮২ হাজার টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ২ কোটি ৭ লাখ ৩৯ হাজার ৫১৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৫ কোটি ১০ লাখ টাকা।
ব্রাক ব্যাংক তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৯৬ লাখ ৭৬ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৬ কোটি ৫৭ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-স্কয়ার ফার্মা, সোনারবাংলা ইন্স্যুরেন্স, সামিট পাওয়ার, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, এসকে ট্রিমস, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস ও রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড।
পুঁজিবাজার রিপোর্ট- আ/ব/সি / ১৬ আগস্ট, ২০২০।








