লেনদেনের শীর্ষে ভিএফএস থ্রেড ডাইং
প্রচ্ছদ » Uncategorized » লেনদেনের শীর্ষে ভিএফএস থ্রেড ডাইং
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার লেনদেনের শীর্ষে রয়েছে ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড। আজ ১৩ কোটি ২২ লাখ টাকার লেনদেন করে কোম্পানিটি লেনদেনের শীর্ষে রয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার কোম্পানিটির মোট ৪৮ লাখ ৭০ হাজার ৩৯৭টি শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় স্থানে উঠে আসা স্কয়ার ফার্মা লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ২৮ লাখ টাকার। এদিন কোম্পানিটি ৫ লাখ ২ হাজার ৫১০টি শেয়ার হাতবদল করেছে।
খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ৮ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে খুলনা পাওয়ার কোম্পানি, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, মুন্নু জুট স্ট্যফলার্স, লাফার্জহোলসিম ও জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড।








