লেনদেনের শীর্ষে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ
প্রচ্ছদ » Uncategorized » লেনদেনের শীর্ষে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবারও লেনদেনের শীর্ষে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটি ২৫ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি আজ ৪ হাজার ৩২২ বারে ২৪ লাখ ২১ হাজার ১৫৮টি শেয়ার হাতবদল করেছে।
এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটির ২ হাজার ৫০ বারে ৬৪ লাখ ৬ হাজার ৩৪৪টি শেয়ার হাতবদল হয়। যার বাজার মূল্য ১৭ কোটি ৯০ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডি এক হাজার ৭৭২ বারে ১৫ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মুন্নু সিরামিক, বার্জার পেইন্টস, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, স্কয়ার ফার্মা, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, ব্রাক ব্যাংক ও গ্রামীণফোন লিমিটেড।








