লেনদেনের শীর্ষে রয়েছে ‌আলিফ

প্রচ্ছদ » খেলা » লেনদেনের শীর্ষে রয়েছে ‌আলিফ

Alif-Industriesপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার লেনদেনের শীর্ষে রয়েছে ‌আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটি ২৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি আজ ৩ হাজার ৫২৬ বারে ২১ লাখ ২৪ হাজার ৩২৫টি শেয়ার হাতবদল করেছে।

এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিক লিমিটেড। আজ কোম্পানিটির ৩ হাজার ৯১০ বারে ১১ লাখ ২৮ হাজার ৯০৪টি শেয়ার হাতবদল হয়। যার বাজার মূল্য ১৮ কোটি ৪০ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা ইন্ট্রাকো রিফুয়েলিং লিমিটেড ৫ হাজার ৬২০ বারে ১৮ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো, কেপিসিএল, নাহি অ্যালুমিনিয়াম, স্কয়ার ফার্মা, লিগ্যাসি ফুটওয়্যার, আলিফ ম্যানুফ্যাকচারিং ও বার্জার পেইন্টস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১