পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবারও লেনদেনের শীর্ষে রয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। আজ ৩৭ কোটি ৪৮ লাখ টাকার লেনদেন করে কোম্পানিটি লেনদেনের শীর্ষে রয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার কোম্পানিটির মোট ৭৫ লাখ ১৩ হাজার ৬৬২টি শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় স্থানে উঠে আসা খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৩৬ কোটি ৬৭ লাখ টাকার। এদিন কোম্পানিটি ৬৩ লাখ ৩৫ হাজার ৯৬৪টি শেয়ার হাতবদল করেছে।
ওরিয়ন ইনফিউশন ২১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এডিএন টেলিকম, ওরিয়ন ফার্মা, বেক্সিমকো, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ইন্দো-বাংলা ফার্মা ও সামিট পাওয়ার লিমিটেড।








