লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
প্রচ্ছদ » Uncategorized » লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল লিমিটেড। এদিন কোম্পানিটির ৯৩ লাখ ১৬ হাজার ১৭৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৩ কোটি ৬৭ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
লেনদেনের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইনটেক লিমিটেড। কোম্পানিটির ৬৬ লাখ ৭০ হাজার ২২০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৩ কোটি ২৪ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। কোম্পানিটির ৭ লাখ ২৭ হাজার ২৯৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৪ কোটি এক লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- কাট্টালি টেক্সটাইল, সায়হাম কটন, কেপিসিএল, মুন্নু সিরামিক, ইন্দো-বাংলা ফার্মা, বিবিএস ক্যাবলস ও এসকে ট্রিমস ইন্ডাস্ট্রিজ লিমিটেড।








