লেনদেনের শীর্ষে সেন্ট্রাল ফার্মা
প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » লেনদেনের শীর্ষে সেন্ট্রাল ফার্মা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মা লিমিটেড।
সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (২৭ মার্চ) দেশের ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, বুধবার (২৭ মার্চ) সেন্ট্রাল ফার্মার ৩২ কোটি ৭২ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এশিয়াটিক ল্যাবের আজ ৩০ কোটি ৪৮ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৪ কোটি ৮৫ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
বুধবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ফু-ওয়াং সিরামিক, বেস্ট হোল্ডিংস, গোল্ডেন সন, ফরচুন সুজ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, বিডি থাই এবং শাইনপুকুর সিরামিকস।
পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ২৭ মার্চ ২০২৪।








