লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা
প্রচ্ছদ » Uncategorized » লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার লেনদেনের শীর্ষে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির ৪ লাখ ৭ হাজার ৮০৯ টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ১০ কোটি ১৮ লাখ ৮১ হাজার টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জেএমআই সিরিঞ্জ। কোম্পানিটির ৩ লাখ ৭১ হাজার ৬৫৫ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯ কোটি ২ লাখ ৫৫ হাজার টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার। কোম্পানিটির ৩ লাখ ৬৩৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮ কোটি ৮৭ লাখ ৫১ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্র্যাক ব্যাংক, আনলিমা ইয়ার্ন, খুলনা পাওয়ার, রূপালি লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল টি কোম্পানি, গ্রামীণ ফোন, ওয়াটা কেমিক্যাল, ভিএফএস থ্রেড ডায়িং, ড্রাগন সুয়েটার এন্ড স্পিনিং, ফার্মা এইড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সোনালী আঁশ, এমএল ডায়িং, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি ও ড্যাফোডিল কম্পিউটার।








