লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা
প্রচ্ছদ » Uncategorized » লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড। কোম্পানিটির মোট ৪৪ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া যায়।
কোম্পানিটি মোট ২২ লাখ ৪০ হাজার ৪০৩টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ৪ লাখ ৫১ হাজার ৫১৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪১ কোটি ৩৪ লাখ টাকা। বেক্সিমকো ফার্মা তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৩৮ লাখ ২২ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৬ কোটি ৮৩ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিঙ্গারবিডি, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি, বেক্সিমকো, ব্রাক ব্যাংক, পাইওনিয়র ইন্স্যুরেন্স, গ্রামীণফোন ও ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালস লিমিটেড।
পুঁজিবাজার রিপোর্ট- আ/ব/সি / ৯ আগস্ট, ২০২০।








