লেনদেনে আধিপত্য ব্যাংক খাতের
প্রচ্ছদ » Uncategorized » লেনদেনে আধিপত্য ব্যাংক খাতেরপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে আধিপত্য রয়েছে ব্যাংক খাতের। ডিএসইতে মোট লেনদেনের ৪৭ শতাংশ অবদান রয়েছে এই খাতে।
লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, পুরো সপ্তাহে ব্যাংক খাতে ৪০৯ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর্থিক খাতে ১৩ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। সপ্তাহজুড়ে এই খাতে ১১৫ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ওষুধ-রসায়ন খাতে ৭ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে বস্ত্র ও প্রকৌশল খাতে ৬ শতাংশ, আইটি খাতে ৫ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৪ শতাংশ, খাদ্য-আনুসঙ্গিক খাতে ২ শতাংশ ও সাধারণ বিমা খাতে ২ শতাংশ লেনদেন হয়েছে।
এছাড়া জীবন বিমা, টেলিকমিউনিকেশন, সিমেন্ট, সিরামিক, বিবিধ, ও মিউচ্যুয়াল ফান্ড খাতে ১ শতাংশ করে লেনদেন হয়েছে।








