শত্রুতা করে গাছ কর্তন অসহায় মালিকের কান্না!

প্রচ্ছদ » Uncategorized » শত্রুতা করে গাছ কর্তন অসহায় মালিকের কান্না!

savar bagan kortonআবু বকর সিদ্দিক: দেশের সরকার যখানে গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বহু রকম উদ্যোগ নিচ্ছে ঠিক এই সময় ঘটলো এমন একটি লোমহর্ষক ঘটনা। এমন ভয়াবহ ঘটনা দেখে আঁৎকে উঠেছেন সবাই!

আজ মঙ্গলবার বিকেলে ঢাকার সাভারের সিআইপি রোডের একটি ফ্ল্যাট বাসার ছাদের সকল গাছ কেটে ফেলে এক দূর্ধষ নারী।

যে কোনো কারণেই হোক, এক মহিলা দা হাতে অন্য একজনের তৈরি করা ছাদবাগানের সব গাছ কেটে সাফ করে দিয়েছে। এসময় কোন ভাবেই গাছগুলো রক্ষা করতে পারেনি গাছ মালিক এমন একটি ভিডিও মূহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোসাল মিডিয়া।

যখন ওই নারী বিনা কারনে ছাদবাগানের সকল গাছ কেটে ফেলছে তখন অনেক কান্না করে বাগান মালিক কিন্তু তার কান্না ওই নারীর মন স্পর্শও করেনি। তখন তার সঙ্গে আছে তার ছেলে আর গুণ্ডাপাণ্ডার দল! এই অমানুষিক ঘটনায় শিউরে উঠেছে সবাই!

সুমাইয়া হাবিব নামের ভুক্তভোগী ওই নারী ফেসুবকে নিজের গাছের ওপর এমন বর্বর আচরণের ভিডিও আর বিবরণ পোস্ট করেন। একপর্যায়ে তাকে দা দিয়ে আঘাত করতে উদ্যত হন সব গাছ কেটে ফেলা ওই মহিলা।

সুমাইয়া লিখেছেন, ‘কখনো কি শুনছেন মানুষ গাছ অপছন্দ করে? গাছ পরিবেশ নষ্ট করে? এই মহিলার গাছ পছন্দ না। তার বক্তব্য আমাদের গাছ ছাদের পরিবেশ নষ্ট করে ফেলছে। তাই এই মহিলা আমাদের সব গাছ কেটে ফেলছে। কি অপরাধ ছিল গাছের? কি অপরাধ ছিল? কেউ বলতে পারবেন?

আমার মা গাছ অনেক পছন্দ করে, তাই ছাদের এক কোণায় আমরা কিছু গাছ লাগাইছিলাম। আর এই মহিলা আমাদের সাথে শত্রুতা করে আমাদের লাগানো গাছগুলা কেটে ফেলল। এই বিল্ডিংয়ে আমরা ২ টা ফ্লাট কিনেছি।

সবাই যার যার ক্র‍য়কৃত ফ্লাটে থাকে। ছাদে সবারই অধিকার আছে। আমরা আমাদের অধিকার থেকে কিছু গাছ লাগিয়েছি ছাদের একটা কোণায়। কারণ আমরা ভাবতেও পারি নি গাছ মানুষ অপছন্দ করতে পারে। গাছ তো সৌন্দর্য বাড়ায়। আর তারা বলে আসছে আমাদের গাছ নাকি ছাদের পরিবেশ নষ্ট করে দিছে।

তারা অকারণে অন্যায়ভাবে আমাদের জীবন্ত এবং ফল ধরন্ত গাছগুলি কেটে ফেললো। আবার তার ছেলে কিছু ১০/১২ জন মাস্তান নিয়ে আসছে আমাদের উপর হামলা করার জন্য। আমাদের একটাই অপরাধ আমরা গাছ ভালবাসি। তাই শখ করে গাছ লাগিয়েছিলাম। আমরা তো অন্যের জায়গায় গাছ লাগাই নাই। আমরা আমাদের অধিকার থেকে গাছ লাগাইছিলাম। আমার মা এই গাছগুলিরে নিজের সন্তানের মত যত্ন করে। আমরা গাছগুলোকে নিজের সন্তানের মত ভালবাসতাম। মানুষ কীভাবে এতটা নিচে নামতে পারে? গাছ তো তাদের কোনো ক্ষতি করে নাই। পুরা ছাদই তো ফাঁকা। ‘

এই মাগরিবের আযানের সময়, ওনার মাথায় সুন্নতি হিজাব কিভাবে পারলো এই ধরন্ত গাছগুলি কেটে ফেলতে। এর হয়তো কোনো বিচার হবে না। তবে আল্লাহর কাছে বিচার দিলাম। আল্লাহই বিচার করবে। আপনারা এই পোস্ট প্লিজ একটু শেয়ার করবেন।

সুমাইয়া হাবিবা বলেন, ‘আমাদের তারা হিংসা করত। আমাদের এখানে দুইটা ফ্ল্যাট আর তাদের একটা। আমরা গাছ লাগাইছি দেখে তাদের গা জ্বলত। তাদের ছেলে মস্তানি করে। সাঙ্গপাঙ্গ নিয়ে ঘুরে বেড়ায়। সেই ছেলে আমাদের গাছ ভেঙে ফেলত। একদিন তাদের উদ্দেশ্য না করে বলছিলাম, যারা আমাদের গাছ ভাঙতেছে তাদের হাত যেন অবশ হয়ে যায়। এতেই হয়তো শত্রুতা করল।

এবিষয়ে জানতে চাইলে ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সর্দার জানায়, সাভারে একটি বাড়ির ছাদবাগানের গাছ অন্যায় ভাবে কেটেফেলার সংবাদ পেয়েছি তদন্ত করে অপরাধী নারীর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০