শনিবার ঐক্যফ্রন্ট-বিএনপির অভিন্ন ইশতেহার ঘোষণা

প্রচ্ছদ » Breaking News || Slider || আইপিও » শনিবার ঐক্যফ্রন্ট-বিএনপির অভিন্ন ইশতেহার ঘোষণা

kamalপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, আগামী (৮ ডিসেম্বর) শনিবার জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির অভিন্ন নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে।

বুধবার রাজধানীর পল্টনে জাতীয় ঐক্যফ্রন্টের নতুন কার্যালয় দেখতে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি। কামাল হোসেন বলেন, ঐক্যফ্রন্ট ও বিএনপির একটিই ইশতেহার হবে।

নির্বাচন ও নির্বাচনী পরিবেশের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ কী ভূমিকা পালন করে, আপনারা তা খেয়াল রাখবেন। একইসঙ্গে সরকারি দলের প্রার্থীদের কর্মকাণ্ডের প্রতি নজর দেবেন।

ড. কামাল বলেন, সরকার ভেবেছিল ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো একটা যেনতেন নির্বাচন করে আবার ক্ষমতায় চলে আসবে। কিন্তু যখনই নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছি, তখনই সরকার অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে।

এর আগে একাদশ সংসদ নির্বাচনের ইশতেহার তৈরির জন্য ছয় সদস্যের কমিটি করে জাতীয় ঐক্যফ্রন্ট। কমিটিতে সাংবাদিক মাহফুজ উল্লাহ, গণফোরাম থেকে আ ও ম শফিক উল্লাহ, নাগরিক ঐক্য থেকে ডা. জাহেদ উর রহমান, জেএসডি থেকে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, কৃষক শ্রমিক জনতা লীগের অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী এবং ডা. জাফরুল্লাহ চৌধুরী আছেন।

ইতোমধ্যে ঐক্যফ্রন্টে থাকা দলগুলোর কাছ থেকে নিজ নিজ ইশতেহার সংগ্রহ করেছে কমিটি। শিগগিরই চূড়ান্তভাবে ইশতেহার প্রস্তুত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১