শপথ নিচ্ছেন নিপুণ
প্রচ্ছদ » Uncategorized » শপথ নিচ্ছেন নিপুণনিজস্ব প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নিপুণ। আগামীকাল বুধবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনিবার্হী পদে তিনি শপথ গ্রহণ করবেন বলে জানিয়েছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
১১ অক্টোবর বিকেল ৪টায় শিল্পী সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি মিশা সওদাগর শপথ বাক্য পাঠ করাবেন চিত্রনায়িকা নিপুণকে।
এ প্রসঙ্গে জায়েদ খান কে বলেন, ‘কার্যনিবার্হী সদস্যের একটি পদ শূন্য ছিল। সেখানেই নিপুণ ম্যাডামকে নেওয়া হয়েছে। আগামীকাল বুধবার শিল্পী সমিতির সকল সদস্যদের উপস্থিতিতে সমিতির সভাপতি মিশা সওদাগর শপথ বাক্য পাঠ করাবেন। এছাড়া একই দিনে শিল্পী সমিতির নতুন অফিস উদ্বোধন করা হবে।’
গত ৫ মে বাংলাদেশ শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চিত্রনায়িকা মৌসুমী কার্যনিবার্হী সদস্য পদে নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর তিনি শপথ বাক্য পাঠ করেননি। তার কিছুদিন পর ব্যক্তিগত কারণ দেখিয়ে সদস্য পদ থেকে পদত্যাগ করার চিঠি পাঠান মৌসুমী। তার শূন্য পদেই কমিটির সম্মতিক্রমে চিত্রনায়িকা নিপুণকে নেওয়া হয়েছে বলে জানা যায়।








