শমরিতা হাসপাতালের তৃতীয় প্রান্তিক প্রকাশ
প্রচ্ছদ » সারাদেশ » শমরিতা হাসপাতালের তৃতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক:
পুঁজিবাজারে তালিকাভুক্ত শমরিতা হাসপাতাল লিমিটেড হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। জানুয়ারি’১৮ থেকে মার্চ’১৮ পর্যন্ত সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১ টাকা ২৪ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস ছিল (রিস্টেটেড) ১ টাকা ৫৫ পয়সা। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ বৃহস্পতিবার শমরিতা হাসপাতালের পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়।
প্রতিবেদন অনুসারে, আলোচিত প্রান্তিকে নগদ অর্থের প্রবাহ ছিল ২ টাকা ৭ পয়সা। ৩১ মার্চ ২০১৮ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য দাঁড়ায় ৪৭ টাকা ৮৮ পয়সা।








