শালিস বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত
প্রচ্ছদ » Uncategorized » শালিস বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরের উপকণ্ঠ কান্দিরগাঁওয়ে দু’পক্ষের সংঘর্ষে আব্দুল আহাদ ফকির (৩৫) নামের এক যুবক নিহত ও আরও ১০ জন আহত হয়েছেন।
শনিবার তারাবির নামাজের সময় সিলেট সদর উপজেলার কান্দিরগাঁও ইউনিয়নের বাঘারপার গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, কান্দিরগাঁওয়ের বাঘারপার গ্রামের জাফর আলী ও মকলিছ মিয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার তারাবির নামাজের পর শালিস বৈঠকের আয়োজন করা হয়েছিল। বিরোধ নিষ্পত্তির লক্ষ্যেই সেখানে জড়ো হয়েছিলেন উভয় পক্ষ। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।








