পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাশা ডেনিমস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল সাড়ে ৫টায় কোম্পানিটির সভা হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় কোম্পানির সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভা থেকে আসতে পারে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা।
উল্লেখ্য, কোম্পানিটি ২০১৬ সালে ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।








