শাশা ডেনিমসের ২২ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রচ্ছদ » Uncategorized » শাশা ডেনিমসের ২২ শতাংশ লভ্যাংশ ঘোষণা

shasha-1পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি শাশা ডেনিমস লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ৩০ জুন, ২০১৮ সমাপ্ত অর্থবছরে ২২ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। এর মধ্য ১৫ ক্যাশ ও ৭ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ শনিবার অনুষ্ঠিত এ কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪.৬৪ টাকা। এর আগের বছর একই সময় যা ছিল ৪.৯৪ টাকা।

এছাড়া শেয়ার প্রতি সমন্বিত কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ২.২২ টাকা এবং আর শেয়ার প্রতি সমন্বিত প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৪৯.৫৯ টাকা।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায়
ট্রাস্ট মিলনায়তন, জাহঙ্গীর গেট, ঢাকায় অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ নভেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০