শাশা ডেনিমসে আগুন: কোন ক্ষয়-ক্ষতি হয়নি
প্রচ্ছদ » Breaking News || Slider || বাজার বিশ্লেষন » শাশা ডেনিমসে আগুন: কোন ক্ষয়-ক্ষতি হয়নি
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের শাশা ডেনিমস লিমিটেডের ফ্যাক্টরীর মূল বিল্ডিংয়ের পাশে গত ৫ ডিসেম্বর অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কিন্তু এই অগ্নিকান্ডে কোম্পানির কোন ক্ষয়-ক্ষতি হয়নি বলে জানিয়েছে শাশা ডেনিমস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি জানিয়েছে, অগ্নিকান্ড ঘটার আধা ঘন্টার মধ্যে ফায়ার সার্ভিসের পাশাপাশি কোম্পানির নিজস্ব অগ্নি নির্বাপক যন্ত্রের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কোনরূপ বাধা বিঘ্ন ছাড়াই ফ্যাক্টরীর উৎপাদন চলছে। আগুন লাগার কারণে কোন উল্লেখযোগ্য ক্ষয়-ক্ষতি হয়নি বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।








