শাহজালালে সাড়ে ৪ কেজি স্বর্ণসহ বিমান জব্দ

প্রচ্ছদ » Uncategorized » শাহজালালে সাড়ে ৪ কেজি স্বর্ণসহ বিমান জব্দ

gold bimanপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে চার কেজি ৬৪০ গ্রাম স্বর্ণসহ একটি বিমান আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কর্তব্যরত প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন।

নজরদারি ও তল্লাশির একপর্যায়ে ৬ নম্বর বোর্ডিং ব্রিজে শনিবার (২৩ নভেম্বর) সকাল ৬টা ১০ মিনিটে দুবাই থেকে আগত বাংলাদেশ বিমানের বিজি০৪৮ ফ্লাইটের ১৬ এফ সিটের নিচে সুকৌশলে লুকানো অবস্থায় ৪০টি স্বর্ণবার পাওয়া যায়। জব্দ স্বর্ণের ওজন চার কেজি ৬৪০ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি ৩২ লাখ টাকা।

স্বর্ণবহনকৃত বিমান আটক-পূর্বক আটক স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০