শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২৩তম এজিএম অনুষ্ঠিত

প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২৩তম এজিএম অনুষ্ঠিত

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার (৩০ মে) ডিজিটাল প্লাটফর্মে (অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে) অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ. কে. আজাদ।

এজিএম এ ২০২৩ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব বিবরণী এবং নিরীক্ষা প্রতিবেদন গৃহীত ও অনুমোদিত হয়। এছাড়া সভায় ২০২৩ সালের সমাপ্ত বছরে শেয়ার হোল্ডারদের জন্য ১৪ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের বিষয়টি অনুমোদিত হয়। সভায় ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ. কে. আজাদ এবং ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সচিব মোঃ আবুল বাশার।

সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, পরিচালকবৃন্দ মোঃ সানাউল্লাহ সাহিদ, মোঃ আব্দুল বারেক, আব্দুল হালিম, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান, ফকির আখতারুজ্জামান, মোঃ মশিউর রহমান চমক, মিসেস তাহেরা ফারুক, মিসেস জেবুন নাহার, ফকির মাসরিকুজ্জামান, স্বতন্ত্র পরিচালক একরামুল হক, কে. এ. এম. মাজেদুর রহমান ও নাসির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

এছাড়াও ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, এস. এম. মঈনুদ্দীন চৌধুরী, মিঞা কামরুল হাসান চৌধুরী ও এম. আখতার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ ও এম. এম. সাইফুল ইসলাম, ব্যাংকের আইন উপদেষ্টা ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজীজ, ব্যাংকের বহিঃনিরীক্ষক হুদা ভাসী চৌধুরী এন্ড কোং এর প্রতিনিধি সাবরিনা মেহজাবিন, এফসিএ, ইন্ডিপেনডেন্ট স্ক্রুটিনাইজার জেসমিন এন্ড এ্যসোসিয়েটসের প্রতিনিধি জেসমিন আক্তার, এফসিএ, ব্যাংকের সিএফও মোঃ জাফর ছাদেক, এফসিএ এবং শেয়ার হোল্ডারগণ অনলাইনে উক্ত এজিএম এ অংশগ্রহণ করেন।

পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ৩০ মে ২০২৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১