শায়েস্তাগঞ্জে ডাক্তার ও ওষুধ সংকট

প্রচ্ছদ » Uncategorized » শায়েস্তাগঞ্জে ডাক্তার ও ওষুধ সংকট

doctorপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার ফার্মেসিগুলোতে চরম ওষুধ সংকট দেখা দিয়েছে। উপজেলা হলেও এখানে এখন পর্যন্ত নির্মাণ হয়নি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সরকারিভাবে দেড় লক্ষাধিক লোকের চাহিদা পূরণে একমাত্র ভরসা শায়েস্তাগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্র।

বর্তমানে এ কেন্দ্রটিতেই অস্থায়ীভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম চালানো হচ্ছে। এখানে একজন এমবিএসএস মেডিকেল অফিসার দায়িত্ব পালন করছেন। তাই তার একার পক্ষে চিকিৎসা সেবা প্রদান করা খুবই কষ্টকর।

বিভিন্ন ফার্মেসির মালিকের সঙ্গে কথা বলা জানা গেছে, করোনাভাইরাস প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভস, ডেটল, সেভলন, মাস্ক ও জ্বর, সর্দি, কাশির ওষুধেরও সংকট রয়েছে। নতুন করে এসব সরবরাহ বন্ধ আছে। এসবের চরম সংকট থাকায় ভোগান্তিতে পড়েছে স্থানীয় লোকজন।

উপজেলার দাউদনগর বাজারের শিরিয়া মেডিসিন সেন্টারের মালিক মো. ফয়সল মিয়া জানান, সর্দি, জ্বর, কাশির জন্য নাপা ট্যাবলেট ও সিরাপ, টোফেন ট্যাবলেট ও সিরাপ, হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভস, ডেটল, সেভলন, মাস্ক অর্ডার দিয়েছি ১০ দিন পূর্বে। কিন্তু এখন পর্যন্ত পাইনি। তাই ক্রেতারা এসে খালি হাতে ফিরে যাচ্ছে।

রিলায়েন্স ফার্মাসিটিক্যাল লিমিটেডের বিক্রয় প্রতিনিধি অটল সরকার বলেন, ফার্মেসিগুলোর চাহিদা অনুযায়ী ওষুধের অর্ডার নিলেও এ পরিস্থিতিতে কোম্পানি থেকে সরবরাহে সমস্যা হচ্ছে। তবে দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

উপজেলা মেডিকেল অফিসার ডা. সাদ্দাম হোসেন বলেন, সাধ্যমতো রোগীদের মাঝে সেবা প্রদান করছি। এ ব্যাপারে কোনো প্রকারের অবহেলা করা হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১