শিবগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

প্রচ্ছদ » Uncategorized » শিবগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

arrestপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ আহসান হাবীব (২৩) নামের এক যুবককে আটক করেছে র‍্যাব। গতকাল বুধবার রাতে উপজেলার মুন্সিপাড়া থেকে তাকে আটক করা হয়।

আটক আহসান হাবীব উপজেলার মনাকষা ইউনিয়নের মুন্সিপাড়ার মর্তুজার ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ৫ ক্যাম্পের স্কোয়াড্রন লিডার সাঈদ মোহাম্মদ আবদুল্লাহ আল মুরাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে শিবগঞ্জের মুন্সিপাড়ায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ আহসান হাবীবকে আটক করা হয়েছে।

আটক আহসান হাবীবের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওই স্কোয়াড্রন লিডার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১