শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল বন্ধ

প্রচ্ছদ » Uncategorized » শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল বন্ধ

simoliya fari ghatপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসি’র উপ-মহাব্যবস্থাপক সফিকুল ইসলাম।

তিনি জানান, দীর্ঘদিন ধরেই নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। চ্যানেল বিপর্যয়ের কারণে দুর্ঘটনা এড়াতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ফেরি বন্ধ রাখার নির্দেশনা আসে। সবাইকে বিকল্প রুট ব্যবহার করার জন্য অনুরোধ করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৮ জুলাই প্রথম শিমুলিয়া ৩ নং রো রো ফেরি ঘাটের এপ্রোচ রোডসহ বেশকিছু স্থাপনা পদ্মায় বিলীন হয়ে যায়। এর ৯ দিনের মাথায় ৬ আগস্ট দ্বিতীয়বার ভাঙন দেখা দেয় ভিআইপি ঘাট নামে পরিচিত ৪ নং ফেরি ঘাটটি। পরবর্তী ১২ দিন পর রো রো ঘাট সংস্কার করে ফেরি চলাচল শুরু করলেও এখনো ৪ নং ঘাটটি চালু করা যায়নি। এর মধ্যে গত গত ১১ সেপ্টেম্বর তৃতীয় দফা ভাঙনের মুখে পড়ে শিমুলিয়া প্রান্ত। এবার ৩ নং রো রো ফেরিঘাটের প্রায় ১০০ মিটার দুরে প্রায় ১০ একর ভূমি ও বিভিন্ন স্থাপনা নিয়ে পদ্মায় বিলীন হয়ে যায়।

এ অবস্থায় রো রো ঘাটটিও আবার বন্ধ করে দেয়া হয়। এদিকে গত শুক্রবার বিকেল থেকে সীমিত পরিসরে ফেরি সার্ভিস চালু করা হয়। তবে ৩ নং রো রো ঘাটটি বন্ধ থাকে। এর মধ্যে রোববার লৌহজং পয়েন্টের চ্যানেলটিতে আবারও পদ্মার চরের বালু পরে নাব্য সংকটের সৃষ্টি হয়। এতে দুপুরের পর থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৩ সেপ্টেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০