শিশু চলচ্চিত্র পাঠশালার ট্রেলার প্রকাশ

প্রচ্ছদ » জাতীয় » শিশু চলচ্চিত্র পাঠশালার ট্রেলার প্রকাশ

pathashalaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: জীবনের রূঢ় বাস্তবতার মুখোমুখি হয়ে মেধাবী শিশু মানিককে স্কুল ছাড়তে হয়। জীবন ও জীবিকার তাগিদে সে ঢাকায় চলে আসে এবং একটা গাড়ির ওয়ার্কশপে কাজ নেয়। গাড়ির কাজ করলেও স্কুলে পড়ার স্বপ্ন বিসর্জন দিতে অনিচ্ছুক। জীবনের কঠিন পরিস্থিতিতেও পড়াশোনা চালিয়ে যাওয়ার সংগ্রাম চলে।

তার সেই সংগ্রামে সহায়তার হাত বাড়িয়ে দেয় চুমকি। বিনিময়ে তাকে সে শেখায় ‘বস রনেজ্ঞাবি লাখে’ মন্ত্রের জাদু, যা উল্টে দিলেই হয় অমোঘ বাক্য- ‘সব বিজ্ঞানের খেলা’। সেই সঙ্গে মানিক স্বপ্ন দেখে আবার স্কুলে ভর্তি হওয়ার। এমন গল্পেই নির্মিত হয়েছে শিশু-চলচ্চিত্র ‘পাঠশালা’ ছবিটি। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন হাবিব আরিন্দা ও ইমা আক্তার। ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন আসিফ ইসলাম ও ফয়সাল রদ্দি।

গতকাল ছিল জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। আর এ দিবস উপলক্ষে শিশু-চলচ্চিত্র ‘পাঠশালা’র প্রথম ট্রেইলার ইউটিউবে মুক্তি দেওয়া হয়েছে।

হাবিব ও ইমা ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নাজমুল হুসেইন, ফারহানা মিঠু, রুমি হুদা, গাজী ফারুক, তৌফিকুল ইমন, আমিরুল ইসলাম প্রমুখ। এরই মধ্যে চলচ্চিত্রটি জার্মানির সানলাইট ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, কানাডার কিডস ফিল্ম ফেস্টিভ্যাল এবং ভারতে লিফট ইন্ডিয়া, পুনেতে প্রদর্শিত হয়েছে।

ছবিটির সহপ্রযোজক মুশফিকুর রহমান জানান, এই চলচ্চিত্রটির স্লোগান হচ্ছে ‘সব মানিকের জন্য স্কুল চাই’। শিশু আর তাদের অভিভাবকদের মধ্যে এই সচেতনতা তৈরি করা প্রয়োজন। এই উদ্দেশ্যকে সামনে রেখেই চলচ্চিত্রটির প্রচারণা ও প্রদর্শনীর পরিকল্পনা করা হয়েছে।

তিনি আরো বলেন, ‘বাংলাদেশে ঝরে পড়া মানিকের সংখ্যা অনেক। নিষ্ঠুর বাস্তবতার কাছে পরাস্ত হয়ে প্রতিবছর অসংখ্য মানিককে স্কুল ছেড়ে বেছে নিতে হয় শিশুশ্রমের কঠোর জীবন। সব মানিকের শিক্ষাজীবনের নিশ্চয়তার বার্তা নিয়েই তৈরি হয়েছে ‘পাঠশালা’ ছবিটি।’

‘পাঠশালা’ চলচ্চিত্রটি চলচ্চিত্রটি প্রযোজনা করেছে রেডমার্ক প্রোডাকশনস। আগামী ২৭ এপ্রিল ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১