শিশু হাসপাতালে বোমা হামলা যুদ্ধাপরাধ: জেলেনস্কি

প্রচ্ছদ » জাতীয় » শিশু হাসপাতালে বোমা হামলা যুদ্ধাপরাধ: জেলেনস্কি

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ইউক্রেনের দক্ষিণাঞ্চলের মারিওপোল শহরের প্রসূতি ও শিশু হাসপাতালে রাশিয়ার বিমান হামলায় অন্তত ১৭ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এই বিমান হামলাকে ‘যুদ্ধাপরাধ’ উল্লেখ করে রাজধানী কিয়েভ থেকে দেওয়া এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া ফেডারেশন কোন ধরনের দেশ, যারা হাসপাতালকে ভয় পায় এবং সেগুলো ধ্বংস করে?

তিনি বলেন, রুশদের কাউকে প্রসূতি হাসপাতালের কেউ নির্যাতন করেছে? এটা কী? এটা কি হাসপাতালের ‘ডিনাজিফিকেশন’ ছিল? সহিংসতার মাত্রা ছাড়িয়ে গেছে। আগ্রাসনকারীরা মারিওপোল শহরে যা করছে, তা ইতোমধ্যেই সহিংসতার মাত্রা ছাড়িয়েছে।

জেলেনস্কি বলেন, রাশিয়ার এই যুদ্ধাপরাধের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। রুশ সেনারা ইউক্রেনে সব ধরনের অপকর্ম করেছে বলেও জানান তিনি।

ইউরোপীয়াদের উদ্দেশ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, প্রসূতি হাসপাতালে হামলা ইউক্রেনে গণহত্যা অব্যাহত থাকার চূড়ান্ত প্রমাণ। ইউরোপীয়রা বলতে পারবে না যে ইউক্রেনে কী ঘটেছে তারা দেখেনি, মারিওপোলের বাসিন্দাদের সঙ্গে কী ঘটেছে তা দেখেনি। তারা দেখেছেন, তারা জানেন।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১০ মার্চ , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১