শীর্ষ ব্রোকারেজ লংকাবাংলা সিকিউরিটিজ
প্রচ্ছদ » Uncategorized » শীর্ষ ব্রোকারেজ লংকাবাংলা সিকিউরিটিজ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: চলতি বছরের এপ্রিল মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে প্রথম স্থনে উঠে এসেছে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আলোচ্য মাসে লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড।
এ সময়ে তৃতীয় স্থানে রয়েছে আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড। ৪র্থ স্থানে ইবিএল সিকিউরিটজ লিমিটেড, পঞ্চম স্থানে আইসিবি সিকিউরিটিজ অ্যান্ড ট্রেডিং কোম্পানি লিমিটেড, ষষ্ঠ স্থানে রয়েছে সিটি ব্রোকারেজ লিমিটেড।
ইউনিক্যাপ সিকিউরিটিজ লিমিটেড রয়েছে সপ্তম স্থানে। এছাড়া ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট অষ্টম স্থানে, নবম স্থানে এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিস, দশম স্থানে রয়েছে শেলটেক ব্রোকারেজ লিমিটেড।
শীর্ষ বিশে থাকা অন্য ব্রোকারহাউজগুলো হচ্ছে, শান্তা সিকিউরিটজ, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ, ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটজ, রয়্যাল ক্যাপিটাল লিমিটেড, এমটিবি সিকিউরিটিজ, ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কো. লিমিটেড, মার্চেন্ট সিকিউরিটিজ, শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ, কর্মাশিয়াল ব্যাংক সিকিউরিটিজ এবং এপেক্স ইনভেস্টমেন্ট লিমিটেড।








