শুধু অপরাধীর শাস্তি নয়, অপরাধ নির্মূল করাই লক্ষ্য হতে হবে

প্রচ্ছদ » Uncategorized » শুধু অপরাধীর শাস্তি নয়, অপরাধ নির্মূল করাই লক্ষ্য হতে হবে

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, সামাজিক অপরাধের বিরুদ্ধে পুলিশ ও জনগণ একসঙ্গে কাজ করলে দেশ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব। শুধু অপরাধীর শাস্তি নয়, অপরাধ নির্মূল করাই আমাদের লক্ষ্য হতে হবে।

শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নাটোরের সিংড়া উপজেলা পরিষদ চত্বরে ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে, বেলুন ও ফেস্টুন উড়িয়ে এই সমাবেশের উদ্বোধন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, নারী নির্যাতন, ধর্ষণের অভিযোগসহ যেকোনো ধরনের জরুরি প্রয়োজনে গত তিন বছরে সারাদেশ থেকে ৯৯৯ নম্বরে দুই কোটি ১৬ লাখ ফোন কল এসেছে। এতে দেশের সাধারণ মানুষ সেবা পাচ্ছেন। যার অবদান আইসিটি মন্ত্রাণালয়ের।

তিনি বলেন, পুলিশ ২৪ ঘণ্টা জেগে থাকে বলেই বাংলাদেশের জনগণ নিশ্চিন্তে ঘুমাতে পারেন। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশকে আধুনিকায়ন করতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। ইতোমধ্যে এক হাজার থানাকে ফাইবার অপটিক্যাল ক্যাবলের আওতায় আনা হয়েছে। দুটি থানায় অনলাইন ডিজির ব্যবস্থা করা হয়েছে। পুলিশ কেন্দ্রগুলোকে আধুনিকায়ন করায় মানুষ আজ অনলাইনে সেবা পাচ্ছেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, সিংড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন বানু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী প্রমুখ।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৭ অক্টোবর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০