শুরু হচ্ছে ‘পদ্মাবতী’র শ্যুটিং

প্রচ্ছদ » Uncategorized » শুরু হচ্ছে ‘পদ্মাবতী’র শ্যুটিং

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক:
হামলার পর বন্ধ হয়ে যাওয়া ‘পদ্মাবতী’র শ্যুটিং আবার শুরু হতে যাচ্ছে বলে জানা গেছে। আগামী সপ্তাহ থেকেই পুরোদমে শুরু হবে বলে সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে এই তথ্য প্রকাশিত হয়।
গত ২৭ জানুয়ারি জয়পুরে এই ছবির শ্যুটিং চলাকালীন পরিচালক সঞ্জয় লীলা বনসালীর উপর চড়াও হয় ‘কার্নি সেনা’ নামের স্থানীয় একটি উগ্রপন্থী সংগঠন। ছবিতে পদ্মাবতীর জীবন নিয়ে ভুল তথ্য এবং পদ্মাবতী ও আলাউদ্দিন খিলজির ভিতর অন্তরঙ্গ দৃশ্য দিয়ে ইতিহাস বিকৃতির অভিযোগ তোলে হামলাকারীরা।
এসব গোলযোগের মধ্যে কিছুদিনের জন্য শ্যুটিং স্থগিত রাখার সিদ্ধান্ত নেন সঞ্জয় লীলা বনসালী। সেই অর্ধেক কাজই সম্পূর্ণ করার জন্য আবার তৎপর হয়েছে পদ্মাবতী টিম। এতে একসঙ্গে অভিনয় করছেন রণবীর সিং , দীপিকা পাড়ুকোন ও শহীদ কাপুর। ছবিটি মুক্তি পাবে ১৭ নভেম্বর।
পদ্মাবতীর শ্যুটিং স্পটে হামলাকারীদের মধ্যে পুলিশ ৫ জন হামলাকারীকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০