শুরু হচ্ছে মেগা রিয়েলিটি শো “ভয়েস অব ইসলাম”

প্রচ্ছদ » Uncategorized » শুরু হচ্ছে মেগা রিয়েলিটি শো “ভয়েস অব ইসলাম”

নিজস্ব প্রতিবেদক : পবিত্র মাহে রমজান উপলক্ষ‌্যে শুরু হতে যাচ্ছে একুশে টিভির পর্দায় হামদ্ নাত ও গজলের রিয়েলিটি শো আজগর আলী হাসপাতাল নিবেদিত “ভয়েস অব ইসলাম” । এ লক্ষ‌্যে আগামী ২৮ এপ্রিল থেকে সারাদেশে বিভাগীয় শহরগুলোতে শুরু হচ্ছে অডিশন। চলবে ৬ই মে পর্যন্ত।

অডিশনে অংশ গ্রহন করতে আগ্রহীগণ ভয়েস অব ইসলামের প্রত‌্যেক বিভাগীয় প্রতিনিধির মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে হবে। এ প্রতিযোগিতায় নবম শ্রেণী থেকে মাষ্টার্স পর্যন্ত শিক্ষার্থীরা অংশ গ্রহন করতে পারবেন। এছাড়া অডিশনের দিনও রেজিষ্ট্রেশন করা যাবে।

রেজিষ্ট্রেশনের পর নির্ধারিত তারিখ অনুযায়ী বিভাগীয় শহরে অডিশন নেয়া হবে। অডিশনে প্রত্যেক বিভাগ থেকে সেরা দশজনকে নির্বাচন করা হবে। বিভাগের নির্বাচিত প্রতিযোগীদের ঢাকায় নিয়ে আসা হবে।

এ বিষয়ে ভয়েস অব ইসলামের পরিচালক আব্দুল হাই সেলিম বলেন, সারা দেশ থেকে বাচাই করা প্রতিযোগীদের মধ্যে ঢাকায় অডিশন শুরু হবে। তাদের মধ্য থেকে সেরা দশ নির্বাচন করা হবে।এছাড়া বিভাগীয় পর্যায়ে সেরা দশের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে সনদ প্রদান করা হবে।

ভয়েস অব ইসলামের চূড়ান্ত পর্যায়ে প্রথম স্থান অধিকারীর জন্য রয়েছে এক লক্ষ টাকা পুরুষ্কার, দ্বিতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে ৭৫ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারীর জন্য ৫০ হাজার টাকা। এছাড়া ও সেরা দশজনের জন্য রয়েছে আকর্ষনীয় পুরুষ্কার।

অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি রমজানে বিকেল ৫ টায় একুশে টিভিতে।

অনুষ্ঠানটি পরিকল্পনা, গ্রন্থনায় ও উপস্থাপনায় ফখরুল আশেকী। পরিচালনায় আব্দুল হাই সেলিম।

অনুষ্ঠানটি প্রযোজনা করছেন রিফ্লেকশন মিডিয়া ও মিডিয়ালাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০