শুল্কমুক্ত মেরিন ফুয়েল বিক্রি করবে যমুনা অয়েল
প্রচ্ছদ » Uncategorized » শুল্কমুক্ত মেরিন ফুয়েল বিক্রি করবে যমুনা অয়েল
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: জ্বালানি-বিদ্যুৎ খাতের যমুনা অয়েল কোম্পানি লিমিটেড শুল্কমুক্ত মেরিন ফুয়েল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কোম্পানিটিকে দেশি এবং বিদেশি জাহাজে শুল্কমুক্ত মেরিন ফুয়েল বিক্রির জন্য মূল্য নির্ধারণ করে দিয়েছে। কোম্পানিটি চট্টগ্রাম এবং মংলা বন্দরে চলমান দেশি-বিদেশি জাহাজে আইএমও রেুলেশন অনুযায়ী মেরিন ফুয়েল বিক্রি করতে পারবে।
প্রতি লিটার মেরিন ফুয়েল বিক্রি করে কোম্পানিটি ৫৫ টাকা মার্জিন পাবে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৭ সেপ্টেম্বর , ২০২০।








