শেয়ারদর অস্বাভাবিক বৃদ্ধির কারণ জানে না শাইনপুকুর

প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » শেয়ারদর অস্বাভাবিক বৃদ্ধির কারণ জানে না শাইনপুকুর

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাইনপুকুর সিরামিকস লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

উল্লেখ্য, গত ১৯ মার্চ কোম্পানিটির শেয়ার দর ছিল ৩২ টাকা। বুধবার (৩ এপ্রিল) শেয়ারদর বেড়ে দাঁড়িয়েছে ৪৫ টাকা ৩০ পয়সা। অর্থাৎ ১১ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৩ টাকা ৩০ পয়সা। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ০৪ এপ্রিল ২০২৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১