শেরপুরে জিবাইকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

প্রচ্ছদ » Uncategorized » শেরপুরে জিবাইকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

sherpurpoliceপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: শেরপুরে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় আশিকুর রহমান (১৯) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। শেরপুর-জামালপুর সড়কের শহরের চকপাঠক এলাকায় মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশিকুর রহমান পার্শ্ববর্তী জামালপুর জেলার মেলান্দহ উপজেলার গুজামানিকা গ্রামের মো. হাসেন আলীর ছেলে। তিনি শেরপুর জেলা পুলিশ লাইনে কর্মরত ছিলেন। বুধবার দুপুরে শেরপুর পুলিশ লাইন মাঠে জানাজা শেষে পরিবারের সদস্যদের কাছে আশিকুর রহমানের মরদেহ হস্তান্তর করা হয়।

শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে আশিকুর রহমান প্রতিদিনের মতো পুলিশ লাইন থেকে কর্তব্য পালন করতে মোটরসাইকেলে করে শেরপুর শহরে যাচ্ছিলেন। পথিমধ্যে শহরের চকপাঠক এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত ইজিবাইক পেছন থেকে তাকে ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় এলাকাবাসী পুলিশ কনস্টেবল আশিকুরকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করে। কিন্তু অবস্থার অবনতি হলে রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০