শেষ দিনেও সূচকের পতনে লেনদেন শেষ
প্রচ্ছদ » Uncategorized » শেষ দিনেও সূচকের পতনে লেনদেন শেষ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ দিনেও আজ বৃহস্পতিবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৮০১ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৯৭ কোটি ৮৮ লাখ টাকা বেশি। বুধবার ডিএসইতে ৭০৩ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ২১১টির। আর অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৩ পয়েন্ট কমে ৫ হাজার ৪০৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৬৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৯৫৯ পয়েন্টে।
অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৭৮ কোটি ৮৫ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৫৫৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির শেয়ার দর।








