শেয়ার কিনবে একমি ল্যাবের উদ্যোক্তা পরিচালক
প্রচ্ছদ » Uncategorized » শেয়ার কিনবে একমি ল্যাবের উদ্যোক্তা পরিচালক
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ওষুধ-রসায়ন খাতের কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের উদ্যোক্তা পরিচালক মিজানুর রহমান সিনহা শেয়ার কেনার ঘোষণা দিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, মিজানুর রহমান সিনহা ১ লাখ ৮৫ হাজার শেয়ার কিনবে। এই উদ্যোক্তা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবে।
উল্লেখ্য, একমি ল্যাবরেটরিজের মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে আছে ৩২.০৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারেীদের কাছে আছে ৩১.৭৪ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে দশমিক ৫০ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৫.৭১ শতাংশ শেয়ার আছে।








