শেয়ার কিনবে এনসিসি ব্যাংকের পরিচালক
প্রচ্ছদ » Breaking News || Slider || বাজার বিশ্লেষন » শেয়ার কিনবে এনসিসি ব্যাংকের পরিচালক
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনসিসি ব্যাংকের পরিচালক আব্দুস সালাম শেয়ার কেনার ঘোষণা দিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আব্দুস সালাম ৭ লাখ শেয়ার কিনবে। এই পরিচালক আগামী ৩০ কর্মদিবসের মধ্যে বর্তমান বাজার দরে পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবে।
উল্লেখ্য, এনসিসি ব্যাংকের মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩৮.৮৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৯.৮৮ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের দশমিক ৫৪ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪০.৬৯ শতাংশ শেয়ার আছে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৭ সেপ্টেম্বর , ২০২০।








