শেয়ার কিনবে শাহজালাল ইসলামী ব্যাংকের কর্পোরেট উদ্যোক্তা

প্রচ্ছদ » Breaking News || Slider || অর্থনীতি » শেয়ার কিনবে শাহজালাল ইসলামী ব্যাংকের কর্পোরেট উদ্যোক্তা

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের কর্পোরেট উদ্যোক্তা ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল লিমিটেড শেয়ার কেনার ঘোষণা দিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের অন্যতম কর্পোরেট উদ্যোক্তা ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল লিমিটেড ৩০ হাজার শেয়ার কিনবে। এই কর্পোরেট পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবে।

‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটি ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

বর্তমানে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকের কাছে ৪১ দশমিক শূন্য ৬ শতাংশ শেয়ার হয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৩ দশমিক ৬৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৫ দশমিক ২৭ শতাংশ শেয়ার রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১