শেয়ার কেলেঙ্কারি : ৮ জনকে আত্মসমর্পণের নির্দেশ

প্রচ্ছদ » জাতীয় » শেয়ার কেলেঙ্কারি : ৮ জনকে আত্মসমর্পণের নির্দেশ

highcourtপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বহুল সমালোচিত শেয়ার বাজার কেলেঙ্কারির ঘটনায় দুই কোম্পানির আটজনকে এক মাসের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। মঙ্গলবার বিচারপতি মো. রইসউদ্দিন এ আদেশ দেন। তবে আত্মসমর্পণের পর তাদের জামিন বিবেচনাও করতে বলা হয়েছে।

আত্মসমর্পণের নির্দেশপ্রাপ্তরা হলেন- হেমায়েত উদ্দিন আহমেদ, মোস্তাক আহমেদ সাদেক, সৈয়দ মাহবুব মুর্শেদ, শরিফ আতাউর রহমান, আহমেদ ইকবাল হাসান, এম জি আজম চৌধুরী, শহীদুল্লাহ এবং প্রফেসর মাহবুব আহমেদ।

দুই কোম্পানি এবং আটজনের খালাসের বিরুদ্ধে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আপিল শুনানির জন্য গ্রহণ করে এ আদেশ দেওয়া হয়।

যে দুই মামলায় শুনানি হয়েছে তার একটি হলো- এইচএমএমএস ফাইন্যান্সিয়াল কনসালট্যান্সি অ্যান্ড সিকিউরিটিজের শেয়ার কারসাজি। অন্যটি হলো- সিকিউরিটিজ কনসালট্যান্টস লিমিটেডের শেয়ার কারসাজি।

এর আগে ২ ফেব্রুয়ারি আট আসামি ও দুই কোম্পানিকে বেকসুর খালাস দেন পুঁজিবাজারের মামলার দ্রুত নিষ্পত্তিতে গঠিত ট্রাইব্যুনালের বিচারক আকবর আলী শেখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১